• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনলাইনে সন্তানকে বিক্রি করলেন মা

articleসিসি ডেস্ক: বিশ্বায়নের যুগে বাড়ি বসে অনলাইনেই সব ধরনের জিনিস বেচে বা কিনে ফেলা যায়৷ পুরনো টুথব্রাশ থেকে অচল রেডিও, এককথায়, ‘ইঁয়াহা সবকুছ বিকতা হ্যায়’৷ এবার সেই অনলাইনকে বাজার বানিয়ে বিক্রেতাজ ভূমিকায় এক মা৷ কী বেচবেন তিনি? তাঁর ১৯ মাসের সন্তানকে৷ অবাক লাগছে? কিন্তু কথাটিই এক শতাংশও মিথ্যে নয়৷ কারণ সন্তানকে বিক্রি করার কথা মেনে নিয়েছেন মা নিজেও৷
গামট্রি নামের সাইটে ভারতীয় অর্থে আনুমানিক ২৫ হাজার টাকায় নিজের ছেলেকে বেচে দিতে চেয়েছিলেন ২০ বছরের ওই দক্ষিণ আফ্রিকান যুবতী৷ ঘটনায় গত মাসে একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ শিশু আইন বিরোধী কাজ করায় সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করে পিটারমারিত্জবার্গের আদালত৷ যুবতী জানান, তিনি যখন নিশ্চিত হন যে তাঁর প্রেমিক ওই সন্তানের বাবা নন, তখনই ছেলেকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি৷ একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে যুবতী বলেন, ‘সেপ্টেম্বরে আমি সাইটে ছেলেকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম৷ দু’দিন পর এক ভারতীয় মহিলা ফোন করে বলেছিলেন তিনি শিশুটিকে কিনতে আগ্রহী৷ সে আমায় টাকা দিয়ে দেয়৷ টাকা গুণে সেখান থেকে বেরোনোর সময়ই দুই মহিলা পুলিশ আমায় গ্রেফতার করে৷’
আপাতত তিনি জামিনে মুক্ত৷ আগামী বছর ফ্রেব্রুয়ারিতে ফের আদালতে পেশ করা হবে তাঁকে৷ শিশুটি নিরাপদে রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ