• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেইজির কাছে হারলেন সানি !

সানিবিনোদন ডেস্ক: ডেইজির কাছে সেক্সি লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন সানি লিওন! বলি মহলের খবর তো সে ইঙ্গিতই দিচ্ছে।

আসলে সানি লিওনের ‘মস্তিজাদে’ এবং ডেইজি শাহের ‘হেট স্টোরি ৩’ দু’টি ছবিরই মুক্তির দিন ঠিক হয়েছিল আগামী ৪ ডিসেম্বর। কিন্তু ‘মস্তিজাদে’র মুক্তির দিন পিছিয়ে গেল। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ জানুয়ারি। ওই একই দিনে মুক্তি পাবে আরও তিনটি ছবি।

ফলে সানিকে পর্দায় দেখার আগেই ডেইজি বাজিমাত্ করে ফেলবেন বলেই মনে করছেন বলিউডের একাংশ। তাঁদের ব্যাখ্যা, যেহেতু দু’টি ছবির স্টোরিলাইনেই ‘সেক্স’ রয়েছে তাই একসঙ্গে মুক্তি পেলে লড়াই জমতো সমানে সমানে। ভাগ হয়ে যেত বক্স অফিসের ব্যবসাও। আর সে কারণেই নাকি শেষ মুহূর্তে ‘মস্তিজাদে’র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ‘মস্তিজাদে’কেই কেন পিছিয়ে দেওয়া হল? পরে মুক্তি পেলেও সেই একই প্রতিযোগিতায় তো পড়তেই হবে!

‘মস্তিজাদে’র ফার্স্ট লুকেই সানি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। লিলি লেলে এবং লালিয়া লেলে। লিলি-লালিয়ার সেক্স নিয়েই কমেডি ছবি তৈরি করেছেন মিলাপ। বিশেষ চরিত্রে দেখা যাবে তুষার কপূর এবং বীর দাসকেও।

2015_10_17_15_14_21_jjX0gTMcsrfTPSvakBJyWfJNJMIFkE_originalঅন্য দিকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জারিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তবে সেক্সি লড়াইয়ে শেষ বাজিটা কে জিতবেন, এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ