• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প ছাড় না দেওয়ার নির্দেশ

নির্বাচনসিসি নিউজ : সারাদেশে ২৩৫টি পৌরসভা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদন, অনুদান, বরাদ্দ বা অর্থ ছাড় ও ভিজিডি কার্ড বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনপূর্ব সময়ে ভিজিডি ও ভিজিএফ কার্ড ইস্যু, ত্রাণ বিতরণ না করার ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ দেয় ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আইন অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রকল্প অনুদান, ফলক উম্মোচনসহ উন্নয়ন বরাদ্দ, ত্রাণ বিতরণ ও অর্থ ছাড়ে বাধা-নিষেধ রয়েছে। তাই বিষয়টি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে  চিঠি পাঠানো হয়েছে।

আচরণবিধিতে অনুযায়ী, নির্বাচনপূর্ব সময়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উম্মোচন করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এসব প্রতিষ্ঠানের তহবিল থেকে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে অনুদান, বরাদ্দ বা অর্থ ছাড় করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ