সিসি নিউজ: সৈয়দপুর পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী এবং ওয়ার্ড কাউন্সিলররা। এতে বিএনপি প্রার্থী হিসাবে দুই জন মনোনয়ন পত্র দাখিল করেন। সুত্র মতে তারা মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রত্যাহারের সময় পর্যন্ত মুল প্রার্থীকে সহযোগীতা করবে বলে দলীয় সুত্র জানায়।
সৈয়দপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন সাখাওয়াত হোসেন খোকন (আ’লীগ), আমজাদ হোসেন সরকার ভজে (বিএনপি), আব্দুর গফুর সরকার (বিএনপি) জয়নাল আবেদীন (জাতীয় পাটি), জাকির হোসেন (স্বতন্ত্র), জামায়াতের পৌর আমীর হাফেজ আব্দুল মুনতাকিম( স্বতন্ত্র) ও নুরুল হুদা (ইসলামী শাসনতন্ত্র)। এই পৌরসভায় ১৫টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ৭৬জন এবং ৫টি নারী সংরক্ষিত আসনে ২০ জন প্রতিদ্বন্দি প্রার্থী মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার নুরন নাহার বেগম।