• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে পথসভা

WIN_20151202_172632সিসি নিউজ: সকল বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত সেশন ফি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র সংগঠনটি সৈয়দপুরে ওই কর্মসচী পালন করেছে।

সন্ধ্যায় সংগঠনটি শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে পাঁচমাথা মোড়, দিনাজপুর মোড় ও বিজলী মোড়ে পথসভা করে। এতে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি কমরেড রুহুল আলম,  বাংলাদেশ ছাত্র মৈত্রী সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল আলম মিলু, সাধারন সম্পাদক মোস্তাকিম বাবু, সৈয়দপুর কলেজ শাখার সভাপতি তৌফিক আহমেদ লিমন প্রমুখ। বক্তরা সৈয়দপুর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ পূর্বক পাবলিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় নেয়ায় অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ