• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিলমারীতে গাঁজাসহ মাদক ব্যসায়ী আটক

chilmari Picture 03.12চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রমনা কসাইমোড় এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী নুর জামাল (৩০) কে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে যাহার বাজার মূল্য প্রতি কেজি ১০ হাজার টাকা দরে ৬০ হাজার টাকা । এসময় মানিক নামের এক ব্যাক্তিসহ দুই ব্যবসায়ী পালিয়ে যায়। গাঁজা ব্যবসায়ী নুর জামাল নাগেশ্বরী উপজেলার সাতকানিয়াপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে বলে জানা গেছে। এরিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার কুড়িগ্রামের চিলমারীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, পিআইও সিরাজুদ্দৌলা,ইউপি চেয়ারম্যান,সচিব,ট্যাগ অফিসার, সদস্য ও শ্রমিক সর্দাররা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১হাজার ৭১২জন শ্রমিকের ৪০দিনের কর্মসূচী আগামী ৫ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ