• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বঙ্গবন্ধুকে নিয়ে আর্ন্তজাতিক মানের চলচ্চিত্র হবে’

নূরঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং রাষ্ট্রের প্রতি অবদান নিয়ে একটি আর্ন্তজাতিক মানের সিনেমা নির্মাণের পরিকল্পণা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেছেন।

বাংলা একাডেমির হীরকজয়ন্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পণার কথা জানান।

তিনি বলেন, ভারত এরইমধ্যে মাহাত্মা গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনো বিভিন্ন দেশে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমরাও আমাদের জাতির জনকের জীবন এবং অবদান নিয়ে আর্ন্তজাতিক মানের চলচ্চিত্র নির্মাণ করব। তবে এ জন্য মানসম্মত চিত্রনাট্যকার ও নির্দেশক প্রয়োজন।

তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক আলাপ হয়েছে। তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এখন অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে আমরা সামনে এগোব।

আগামী বছরের একুশে বইমেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সরকারের এখন থেকেই কর্মপরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, কিছু বিশেষ গোষ্ঠী ধর্মের নামে মানুষ হত্যা করছে, ধর্ম নিয়ে খেলা করছে। তারা অতীতেও পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ