• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সীতাকুণ্ডে আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মৃত্যুচট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় আগুনে পুড়ে সানজিদা আক্তার (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সানজিদা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকানও পুড়ে গেছে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার এলাকার আলাউদ্দিন ও সালাউদ্দিনের দোকানের পেছনে বাদশা মিয়ার বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই একটি কুলিং কর্নার, একটি চায়ের দোকান ও দুটি পান-সিগারেটের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক অগ্নিকাণ্ডে শিশু নিহত ও চারটি দোকান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ