• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্যবিবাহ রোধে ডোমারে মিনা মেলা

nilfamari1449306232ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “কণ্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপী মিনা মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় ও উপজেলা শিক্ষা অফিস মিনা দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল থেকে র‌্যালি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজো ও আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনছুর আলী, সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহজাদা, শিক্ষক মো. মাগদুমুল আলম জুয়েলসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক।

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ব্যানার ফেস্টুন সহকারে র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলায় সমাবেত হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ