• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

Rajarhat, Kurigram News Pic-05-12-15-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা তথ্য বিভাগের উদ্যোগে শুক্রবার রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব রাজারহাট সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন-কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, প্রেসক্লাব সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাবেক প্রেসক্লাব সা. সম্পাদক ও সদস্য আনিছুর রহমান লিটন, শফিকুর রহমান প্রমূখ। সভায় আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার চাকিরপশার ইউপির রতিরাম কমলওঝাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সরকারের অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণে আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে অবহিত করা হয়।

উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মহিলা আওয়ামীলীগের এক জরুরী বর্ধিত সভা শুক্রবার সন্ধ্যায় সদর ইউপির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চাষী মো. আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবেক এমপি আহম্মেদ নাজনীন সুলতানা, জেলা আওয়ামীলীগ নেতা নুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সা. সম্পাদিকা খুরশিদ জাহান, সহ-সভাপতি হোসনে আরা শিল্পী, যুগ্ম সম্পাদিকা লতিফা হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ