• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেনাপোলে ২ কোটি টাকার মূর্তি ও চন্দনকাঠ জব্দ

05_2_BG_687330983যশোর: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার রাধা-কৃষ্ণ মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল বাজার ও চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’টি ভ্যানে করে  অবৈধভাবে পণ্য আনা হচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ভ্যান দু’টিতে তল্লাশি চালায়। এসময় পিতলের তৈরি ৬০টি কৃষ্ণ ও রাধা মূর্তি, ৭০টি কাস্টিং মূর্তি, পাঁচ কেজি ওজনের চন্দন কাঠ, ৮০ কেজি মুলতানি মাটি, ২০টি কাসার পাত্র ও বিপুল সংখ্যক প্রসাধন সামগ্রী পাওয়া যায়।

অপরদিকে, শুক্রবার গভীররাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে দেড়শ’ কেজি ওজনের লাল চন্দন কাঠ আটক করে। এসময় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

দু’টি অভিযানে জব্দ করা মূর্তি ও পণ্যগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি জানান, আটক পণ্য কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ