• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মো. লোকমান হোসেন (৩৮) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী হাবিপ্রবির ছাত্র বিপ্লব (২৪) আহত হয়েছেন।
শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় দিনাজপুর-দশমাইল সড়কের সদর উপজেলার রানীগঞ্জ মোড়ের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন দিনাজপুর সদর উপজেলার মহাবলীপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। আহত বিপ্লব (২৪) হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই সুমন পারভেজ জানান, সন্ধ্যা সাড়ে ৮টায় লোকমান হোসেন ও বিপ্লব  মোটরসাইকেলযোগে দিনাজপুর শহর থেকে হাবিপ্রবিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একটি যাত্রীবাহি বাস  মোটরসইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লোকমান হাসেন নিহত হন। আহত হন বিপ্লব। স্থানীয়রা আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে।
পরে আহত বিপ্লবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ