• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুর যুবদল নেতা মুকুল গ্রেফতার

গ্রেফতারদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোন্নাফ মুকুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় উপশহরের নিজ বাড়ি থেকে তাকে  গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৬টি মামলা রয়েছে। মোন্নাফ মুকুল দিনাজপুর শহরের ২নং উপশহর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মোন্নাফ মুকুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
দীর্ঘদিন থেকে মুকুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ