• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘বোঝাতে পারলে পিস টিভি বন্ধ হবে’- আইজি শহীদুল

আইজিসিসি নিউজ: যুক্তি দিয়ে বোঝাতে পারলে পিস টিভি বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময়সভায় শনিবার সকালে তিনি একথা বলেন।

‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনাসভায় আইজিপি বলেন, আপনারা পিস টিভি বন্ধের যে প্রস্তাব দিয়েছেন তা যদি আমাদের যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হন, তাহলে আমরা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে বন্ধ করার জন্য অনুরোধ করবো।

জঙ্গিবাদ প্রতিরোধে সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য দেশের আলেমদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ওয়াজ মাহফিলে আপনারা সত্যিকারের ইসলামি দর্শন প্রচার করেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।

পবিত্র কুরআনের ভুল ব্যাখ্যার ফলে ইসলামের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে উল্লেখ করে আইজিপি বলেন, শরিয়া আইনে একজনকে হত্যা করলে, তাকে হত্যা করার বিধান রয়েছে। জঙ্গিরা সেই শরিয়া আইনও মানছে না।

দেশের বিভিন্ন আদালতে ইতোমধ্যে ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা ছিল এবং অধিকাংশ জঙ্গি উচ্চ আদালতে আপিল করেছিলেন। উচ্চ আদালত এরমধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদিয়া, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সদস্য গোলাম মাওলা, রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদের খতিব খাজা আরিফুর রহমানসহ দেশের ২০ জেলার আলিয়া মাদরাসার ৩৫ জন প্রিন্সিপাল ও বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ