• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পিস্তল ও ফেন্সিডিলসহ যুবক আটক

আটকদিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার দাইনুড় সীমান্ত এলাকায় ভারতীয় পিস্তল-গুলি ও ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার সময় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুড় মুশড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল মুশড়াপাড়া গ্রামের মৃত দুলু মোহাম্মদের ছেলে।
দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশ মধ্য রাতে সদর উপজেলা দাইনুড় সীমান্তের মুশড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফুল নামের এক ব্যক্তিকে আটক করে।
আটককৃতকে তল্লাশি করে তার কাছ থেকে একটি ভারতীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকৃতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৬ ডিসেম্বর) সকালে দিনাজপুর আদালতে আটককৃতকে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ