• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় দুই শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা (ভিডিও)

Joldhakaমিটুল চৌধুরী, জলঢাকা: নীলফামারীর জলঢাকায় দুই শিশুকন্যাকে হত্যার পর মা ফেন্সি বেগম(৩০) গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের দেশীবাড়ি আশ্রয়ন প্রকল্পে। পুলিশ সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে মা ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেলেও এর অভ্যান্তরে কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ফেন্সি বেগমের স্বামী আশরাফ আলীকে আটক করেছে।
এলাকাবাসী জানায় ওই আদর্শ গ্রামের বাসিন্দা  দিনমজুর আশরাফ আলী ফসলের ক্ষেতে কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল নয়টার দিকে তার দুই মেয়ে আকলিমা বেগম (৫) ও খাদিজা বেগম’র (২) লাশ শয়ন কক্ষে এবং আশরাফ আলীর স্ত্রী ফেন্সি বেগমের দেহ গলায় দড়ি দিয়ে ঘরের তীরে ঝুলতে দেখে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীর কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার মুল রহস্য উদঘাটন করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন: https://youtu.be/xdWacqKXCtk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ