• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় পৌরসভা: স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

পঞ্চগড়পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মওলানা আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন অফিস।

রোববার সকালে মনোনয়নপত্র যাচাই  ও বাছাই পর্বে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জেলা আমির মওলানা আব্দুল খালেকের মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারয়ার জাহান বলেন, আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও নির্বাচন বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১শ সাধারণ ভোটারের সমর্থন স্বাক্ষরযুক্ত তালিকা থাকতে হবে। আব্দুল খালেক ১শ সাধারণ ভোটারের সমর্থন স্বাক্ষরযুক্ত তালিকা প্রদান করলেও উক্ত তালিকায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভায় যথাক্রমে আওয়ামী লীগ থেকে জাকিয়া আনোয়ার, বিএনপি থেকে মো. তৌহিদুল ইসলাম, জাসদ থেকে আব্দুল মজিদ বাবুল ও জামায়াত থেকে জেলা আমির মো. আব্দুল খালেক স্বতন্ত্র  প্রার্থী হয়ে মেয়র পদে মনোনয়ন দাখিল করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ