• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

earthquake_495675753আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে একটি শক্তিশালী অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পে কেঁপেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকাও।

সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৫০ মিনিট) দেশটির মারঘব শহরের ১০৯ পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে ভারতের রাজধানী নয়াদিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।

ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, কম্পন অনুভূত হলে আতঙ্কে কর্মস্থল ও ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে লোকজন। তবে, ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত অক্টোবরেই আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ২৮০ জন নিহত হয়। আহত হয় সহস্রাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ