• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে জাপানি নাগরিককে গুলি করেছে মাসুদ রানা

JAPANEE-MURDAR1449565816রংপুর : রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর বলেছেন, জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করেছে জেএমবি সদস্য মাসুদ রানা।

মঙ্গলবার দুপুরে রংপুর ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি হুমায়ুন কবীর বলেন, জাপানের নাগরিক হত্যার মূল ঘাতক জেএমবি সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে।  জেএমবি সদস্য মাসুদ রানা নিজেই জাপানের নাগরিককে গুলি করে।

তিনি আরো বলেন, এ ছাড়া আওয়ামী লীগ নেতা রহমত আলীকে হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে গুরতর আহত করার কথাও স্বীকার করেছে মাসুদ রানা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া থানায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

কুনিও হোশি নিহত হওয়ার আগে ৩-৪ মাস যাবত রংপুর শহরে অবস্থান করছিলেন এবং জাপানি ঘাস চাষের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ