• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি’র ভর্তি কার্যক্রম ১৭-২৩ ডিসেম্বর

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষা বর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
হাবিপ্রবির গনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. মনিনুল ইসলাম জানান, ‘এ’ ‘বি’ ও ‘সি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ১৭ ডিসেম্বর এবং ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের  মেধাতালিকায় উর্ত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘এ’ ‘বি’ ও ‘সি’ ইউনিটে অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২২ ডিসেম্বর এবং ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মেধা তালিকায় উত্তীর্ণদের সকাল সাড়ে ৯ টায় রিপোর্ট প্রদান করতে হবে এবং ১০ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। অপেক্ষামান তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের সকাল ১১ টার মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে এবং রিপোর্টকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে ইউনিট অনুযায়ী শূন্য আসনে ঐ দিনেই ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে।
সকল কোটায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাক্ষাতকারের জন্য আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম তারিখ, মুক্তিবার্তা নম্বর/গেজেট নম্বর ও তারিখ সম্বলিত সকল কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
উপজাতি/আদিবাসীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রত্যায়নপত্র এবং বিকেএসপি’র ক্ষেত্রে যথাযথ সনদপত্র জমা দিতে হবে।
মেধা/অপেক্ষামান তালিকায় ভর্তিচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম পূরন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ