• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

BGB Picদিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে ২২ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে পার্বতীপুর উপজেলার সোনাপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের মেজর আব্দুল হাসেম জানান, ভোরে পার্বতীপুরের সোনাপুর এলাকায় বিজিবির একটি টহল দল কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা কষ্টিপাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ২২ কেজি ও মূল্য প্রায় ২২ লাখ টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা দেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ