• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় রাসমেলায় ইতিহাসের ভাসকার্য স্থাপন

PIC 08জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: প্রাচীনকালের হারিয়ে যাওয়া স্মৃতি ধরে রাখার জন্য মানুষ অনেক চেষ্টাই করছে। স্মৃতি অতিত মানুষের হৃদয়ে বলিয়ান হয়ে আছে বলেই স্মৃতির মিনারে এসব ফুটিয়ে তোলা হচ্ছে শ্রী কৃষ্ণের রাসমেলায়। একাত্তরের মুক্তিযুদ্ধ, ৭ মার্চের সোহরাওর্দী উদ্যানের বঙ্গবন্ধুর ভাষনের সেই স্থির চিত্র এখনো বাঙ্গালীর হৃদয়কে নারা দেয় দেশ প্রেমিকের ডাকে। আর এসব ভাষকার্যের ফুটিয়ে তোলা হয়েছে আমরা তোমাদের ভূলবনা গানের কথার মতোই।সেই সাথে রয়েছে ধর্মের বিভিন্ন ইতিহাসের স্মৃতিপট। এমনই ভাসকর্য্য সাজানো হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ৩নং ওয়ার্ডের দুর্গামন্দির প্রাঙ্গনে গাবরোল সনাতন যুবসংঘ কর্তৃক আয়োজিত হিন্দু ধর্মাবলম্বী শ্রী কৃষ্ণের রাসলীলা বা রাসমেলায়। এ সব চিত্র কর্ম ও ইতিহাস দেখতে বর্তমান প্রজন্মসহ সকল শ্রেণী পেশার মানুষ দুর দুরান্ত থেকে ছুটে আসছে। এই মেলায় বেহুলা ভাসমান, রাম সীতার বনবাস, পুতনা রাক্ষসীসহ পৌরানিক কাহিনীর দৃষ্টিনন্দন ভাসকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, কৃষ্ণের যুগল মিলন, লোকনাথ ব্রহ্মচারী, নিমাই সন্ন্যাসি, সত্য যুগের হরি ও স্থান পেয়েছে সেই ভাসকার্য। রাসমেলায় এই সব ভাসকার্য তৈরি করেছেন লালমনিরহাটের চিত্র শিল্পি সুবাস চন্দ্র সিংহ। উল্লেখ্য পনের দিন ব্যাপী এই রাসমেলা গত ২৬ নভেম্বর স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগ নেতা সাদিকুল সিদ্দিক সাদেক। এই মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ