ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারে আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০১৫ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর “ বেগম রোকেয়া দিবস ২০১৫ ” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয় । উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া । উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কর্মসূচী সংগঠক আব্দুল মাজেদ প্রমুখ । বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের পাচঁ সংগ্রামী জয়িতাদের কে সম্মাননা প্রদান করা হয় । এরা হল জবা রানী রায় (অর্থনৈতিক সাফল্য), তানিয়া পারভীন(শিক্ষা ও চাকুরী), স্বরদীনি রানী রায় (সফল জননী), শিল্পি পারভীন(নির্যাতন বিভিশিখা মুছে ফেলে নতুন উদ্যোগ), মুক্তা বেগম(সমাজ উন্নয়নে অবদান) ।