দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ স্থগিত করেছে আদালত। বুধবার হাইকোট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূূরুল হুদা জায়গীরদার সম্বনয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়েছিল।
এ বরখাস্তের বিরুদ্ধে সৈয়দ জাহাঙ্গীর আলম আদালতে একটি রীট দাখিল করলে দুই বিচারপতির সম্বনয়ে একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।