• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিট অ্যান্ড রান মামলা : সকল অভিযোগ থেকে মুক্ত সালমান

সালমানবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলার সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হয় আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। মুম্বাই উচ্চ আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এ মামলায় সালমানকে সকল অপরাধ থেকে অব্যাহতি দিয়েছেন মুম্বাই উচ্চ আদালত। পাশাপাশি এ তারকা পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন এ আদালত।

এর আগে রায় ঘোষণার জন্য সালমান খানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বুধবার মামলার কার্যক্রমের অংশ হিসেবে আদালত জানান, সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলায় এ তারকার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষের আইনজীবী।

গত শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়। সে সময় বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানান। ৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হয়।

এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। এরপর গত ৬ মে এ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত । পরে সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তার এ মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ