• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়াশিংটনে মুসলিম প্রতিষ্ঠানে পাউডার পাঠিয়ে হুমকি

175582_1আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুসলিম একটি শীর্ষ প্রতিষ্ঠানে আসা একটি চিঠিতে হিংসাত্মক বার্তা আর সাদা পাউডার পাওয়ার পর আতংক ছড়িয়ে পড়ে।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের ওই প্রতিষ্ঠানটিতে আসা বার্তায় লেখা ছিল, মুসলিমরা, তোমাদের কষ্টকর মৃত্যু হোক।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ (বাংলাদেশ সময় রাত ১টা) এ ঘটনার পরপরই পুরো কার্যালয়টি খালি করে ফেলা হয়।

চিঠির সঙ্গে থাকা পাউডারে বিষাক্ত জীবাণু থাকতে পারে, এই আশংকায় দুইজন কর্মীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও, পরে আশংকাজনক কিছু পাওয়া যায়নি।

ওই চিঠিটি পরীক্ষা করতে শুরু করেছে সেদেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোয় সন্ত্রাসী হামলার পর, মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আমেরিকার মুসলিম নেতারা বলছেন, এ ধরণের হুমকি নতুন নয়, কিন্তু প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই প্রবণতা আরো বেড়েছে।

সুত্রঃ বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ