• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বিরোধীজোটের কর্মীসহ গ্রেপ্তার ৫৫

গ্রেফতাররংপুর: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মোহাম্মদ নুরুল ইসলাম জানান, বিশেষ অভিযানে কোতোয়ালি থানা পুলিশ জামায়াতের দুই কর্মী, মিঠাপুকুরে জামায়াত-শিবিরের তিন কর্মী, পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের একজন কর্মী এবং পীরগাছা থানা পুলিশ বিএনপি’র এক কর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি। এছাড়া অভিযানে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নুরুল ইসলাম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ