সিসি নিউজ: পিআইবি থেকে সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা তিন দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন। গত ৫ থেকে ৭ ডিসেম্বর ঢাকায় পিআইবি ভবনে এ প্রশিক্ষণে ক্লাবের ২৮ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের সনদ পত্র প্রদান করা হয়। পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুরের সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সম্পাদক আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ। সৈয়দপুর রিপোর্টাস ক্লাবে পক্ষে বক্তব্য বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এম আর মহসিন ও সদস্য সাব্বির আহমেদ সাবের।