• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২৫ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

2015-12-12-300x225সিসি ডেস্ক : আগামি ২৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মোঃ বাবুল হাসান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
ফলে আগামীকাল ১৩ ডিসেম্বর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
এই প্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি, ১১ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ২৫ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপিত হবে।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ