• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা জরুরি’

vc_930962144গাজীপুর: পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. হারুন-অর-রশিদ।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট সভাকক্ষে ৯৭তম ব্যাচের কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের অগ্রগতির সোপান। তাই সর্বস্তরের পাঠ্যপুস্তকে জাতির জনকের আদর্শ ও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা অধ্যাপক ধীমান কুমার চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দেশের ৮৪ জন কলেজ শিক্ষক চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ