• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভা: ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নির্বাচনমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (১৩ ডিসেম্বর) সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীসহ ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, দিনাজপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীসহ ৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-সংরক্ষিত-৩ (৭,৮ ও ৯) নং ওয়ার্ডের প্রার্থী মোছা. জাহানারা চৌধুরী রেনুকা, সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিজয় কৃষ্ণ কুন্ডু, ৬ নং ওয়ার্ডের প্রার্থী গোপাল চন্দ্র সাহা  ও মো. জালাল উদ্দীন,  ৯নং ওয়ার্ডের প্রার্থী মো. আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডের প্রার্থী মো. রেজওয়ানুল হক, ১১ নং ওয়ার্ডের প্রার্থী মো. মনোয়ার হোসেন ও মো. মুসা মানিক।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার নির্বাচনে ৮৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১ জন ও সাদারণ ওয়ার্ডের ৬২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে প্রার্থীর সংখ্যা দাড়ায় ৮৭ জনে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৫ জন মেয়র প্রার্থীসহ বর্তমানে প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ৭৯ জনে।
দিনাজপুর পৌরসভার নির্বাচনে এবারে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন। মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার।  মোট কেন্দ্র সংখ্যা ৪৯টি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ