• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেন্ট জেভিয়ার স্কুলের নব নির্মিত ভবনের উদ্বোধন মঙ্গলবার

Sent Joviar Shcool Building Picদিনাজপুর প্রতিনিধি : ১৫ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর শহরের বালুবাড়ীতে অবস্থিত সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার স্কুলের নব নির্মিত ভবনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
স্কুলের সভাপতি ও দিনাজপুর ধর্ম প্রদেশের ধর্মপাল ড. সেবাষ্টিয়ান টুডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়, উপজেলা শিক্ষা অফিসার ক.খ. মো. আলাওল হাদী, সেন্ট ফিলিপস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রার্দার নির্মল ফ্রান্সিস গোমেজ সিএসসি, দিনাজপুর কারিতাসের আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা, দিনাজপুর কসবা শান্তিরাণী সিস্টার সংঘের সিস্টার সুপেরিয়র জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সিআইসি।
অনুষ্ঠান পরিচালনা করবেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সিস্টার শিউলী ক্রুশ সিআইসি।

চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে শনিবার রাত সাড়ে ৮টার সময় ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কন্দর্প নারায়ণ রায়।
নির্বাচনে মোট ১৩জন প্রার্থীর মধ্যে ৯ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৫ জন অভিভাবক সদস্য, একজন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্য। নির্বাচিত প্রার্থীরা হলেন-অভিভাবক সদস্য মো. আবু বক্কর সিদ্দিক, মো. দেলোয়ার হোসেন, মো. শফিকুল আলম, মো. হাফিজ উদ্দীন ও মোছা. মনজিলা পারভীন। দাতা সদস্য হলেন- আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সদস্যরা হলেন- মিসেস রিনা ইয়াসমিন, মো. আব্দুল্লাহ আল-মানিক ও মো. জমশেদ আলী। নির্বাচিত সকল সদস্যই বিএনপি সমর্থিত। নির্বাচিত ৯ জন সদস্য পরবর্তী সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করবেন।
উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠানের সময় ও ভোটগ্রহন সম্পন্ন হওয়ার পর ২/৩ দফা নির্বাচনে প্রতিপক্ষ গ্রুপ ব্যালট বাক্স ছিনিয়ে ফলাফল তাদের অনুকুলে নেয়ার চেষ্টা করলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ