• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফতুল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ শ্রমিক গুলিবিদ্ধ

সংঘর্ষনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পুলিশ ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচ শ্রমিক গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের দুই এসআই রয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। গুলিবিদ্ধরা হলেন রহিম, এনায়েত, ফারুক, হাসান ও আল-আমিন। আহত শ্রমিকদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানা-পুলিশের কনস্টেবল আজাদ ও ফতুল্লা ট্রাক শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল একই অটোরিকশায় করে পুলিশ লাইনস থেকে ফতুল্লা যাচ্ছিলেন। পথে অটোরিকশার সিটে বসা নিয়ে কনস্টেবল আজাদের সঙ্গে শ্রমিকনেতা আমিনুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আজাদ আমিনুলকে থাপ্পড় মারেন। এতে আমিনুল পুলিশ সদস্য আজাদকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। পরে পঞ্চবটীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমিনুলকে আটকে রাখে। এ খবর পেয়ে পরিবহনশ্রমিকরা পঞ্চবটী এলাকায় এসে ভাঙচুর করে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ২০-৩০টি গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে দুই এসআইসহ ২২ জন আহত হন। গুলিবিদ্ধ হন পাঁচ শ্রমিক।

ফতুল্লা মডেল থানার এএসপি শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকনেতাদের নিয়ে পুলিশ বৈঠক করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ