• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেন থামিয়ে মা-ছেলেকে বাঁচালেন চালক

128462_1নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া রেলস্টেশনের কাছাকাছি ট্রেন থামিয়ে মা ও শিশু ছেলেকে প্রাণে রক্ষা করলেন ট্রেনচালক।

সোমবার বিকেলে চার বছরের শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ওই নারী।

রক্ষা পাওয়া নারীর নাম জোছনা বেগম (৩২)। তিনি ফতুল্লার হরিহরপাড়ার দুলাল হোসেনের স্ত্রী। সঙ্গে থাকা চার বছরের ছেলের নাম জাবির হোসেন।

চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী ট্রেন চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় ছেলেকে কোলে নিয়ে জোছনা বেগম ঝাঁপ দেন। দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে ফেলেন চালক গোলাম কিবরিয়া। পরে দুজনকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক কলহের জের ধরেই জোছনা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ