সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে কিন্ডাগার্টেন ও বেসরকারী স্কুল কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১২ ও ১৩ ডিসেম্বর স্থানীয় তুলশীরাম কিন্ডারগার্টেন স্কুলে। এতে অংশগ্রহন করে প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণির ২৪৩ জন শিক্ষার্থী।
কেন্দ্র সচিব মোঃ মাহবুব আলম জানান, কিন্ডাগার্টেন ও বেসরকারী স্কুল কল্যাণ সংস্থার উদ্যোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃত্তির হার ট্যালেন্টপুল উপজেলার ১০%, সাধারণ গ্রেড ২০%, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন বৃত্তির অনুদানের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে। এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী স্কুলগুলো হচ্ছে- গোলাহাটের নতুন কুঁড়ি বিদ্যা নিকেতন, হাতিখানার প্রজাপতি স্কুল, কামারপুকুরের আয়েশা হোসেন আধুনিক একাডেমী, শিশুর মেলা কিন্ডারগার্টে, কামারপুকুর কিন্ডারগার্টেন, শ্বাসকান্দরের মনিং বার্ড কিন্ডারগার্ডেন, বাঙ্গালিপুরের নিউ মিলেনিয়াম, চাঁদনগরের তুলশীরাম কিন্ডারগার্টেন সোনাখুলির জাহের আলী মডেল কিন্ডারগার্টেন, পুরাতন বাবুপাড়ার প্রেইজ স্কুল, ও তারাঞ্জের বেগম রশিদা কিন্ডারগার্টেন।