• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে তেলবাহী লরি-নসিমন সংঘর্ষে নিহত ৮

সড়ক দুর্ঘটনাসিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় তেলবাহী ট্যাংক লরির সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল ৬টার দিকে হাটিকুমরুল-নগড়বাড়ি মহাসড়কের গাড়দহ নামক স্থানে পোরজনার মহারাজপুর থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী একটি নসিমনকে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৩ জন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরো ৩ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো বড়মহারাজপুর গ্রামের আজুফা (৬০), অঞ্জনা (২৫), মকবুল হোসেন (৪০), সোবাহান (৩৫) ও বন্যা (১১)। নিহতরা ঢাকায় যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে উল্লাপাড়া রেল স্টেশনে যাচ্ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ