• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কবুতর প্রতীকে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী!

176769_1বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমী নির্বাচন করছেন। তাঁর প্রতীক কবুতর। নির্বাচনকে সামনে রেখে তিন জনসংযোগে ব্যস্ত। ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। দলবল নিয়ে গিয়ে ভোট চাইছেন।

খবরটা সত্যি হলেও বাস্তবে নয়, ‘লিডার’ছবির শুটিংয়ের জন্য মৌসুমীর এই প্রচার-প্রচারণা।

সম্প্রতি ইউটিউবে ৩ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। আর সেখানেই দেখা মিললো রাজনীতিবিদ মৌসুমীকে। যেখানে তিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।

‘লিডার’ ছবির ‘বঙ্গবন্ধু হও আবার’শিরোনামের একটি গানে নতুন রূপেই হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী মৌসুমী। গানটি লিখেছেন ও গেয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল। সংগীতায়োজন করেছেন জীবন বিশ্বাস।

ছবিতে প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত আর প্রতিহিংসাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে দেখা যাবে তাকে।

মৌসুমী ছাড়া লিডার ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহেল খান প্রমুখ। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে রাজনৈতিকধর্মী এ ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ