• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় বাসচাপায় অটোর ২ যাত্রী নিহত

176898_1কুমিল্লা: কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের আবদুর রহিম মিয়া।

ময়নামতি হাইওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, দেবীদ্বার উপজেলার বরকামতা থেকে চান্দিনা বাসস্ট্যান্ডে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশাটি ফাঁড়ি রাস্তা ছেড়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই আবদুর রহিম মিয়া নিহত হন। পরে কুমিল্লা ইস্টার্ন হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

লাশ ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর আহত সিএনজিচালক একই উপজেলার ছোটনা গ্রামের শাহ পরানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় রেফার করা হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক তাসলিমা আক্তার।

তবে বাস বা চালক কাউকেই আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ