সিসি নিউজ: চট্টগ্রাম ইপিজেডে নৌবাহিনীর একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ নাবিক কলোনির মসজিদে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নৌবাহিনীর একজন কর্নেলসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহত কর্নেলের নাম ডা. জাহিদ।
শুক্রবার জুমার নামাজের পর একই সময়ে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন নেভি হাসপাতালের ডাক্তার বোমার আঘাতে আহত কর্নেল ডা. জাহিদ।
এছাড়াও মসজিদের পাশে আরও কয়েকটি অবিষ্ফোরিত বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যার কারণে সিএমপির বোমা বিশেষজ্ঞ টিম মসজিদের আশে-পাশে তল্লাশি চালিয়ে অবিষ্ফোরিত বোমার সন্ধান করছে।
এছাড়াও মসজিদ দুইটির বাইরে বিপুল সংখ্যক আইন-শৃংখলাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে।