সিসি নিউজ: ঢাকায় অনুষ্ঠিত দিনব্যাপী সুশাসনের সংলাপ বিষয়ক এক ওরিয়েন্টেশনে অংশ নিলেন দৈনিক করতোয়া’র সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। অন্তর্ভূক্তিমুলক সুশাসন বিষয়ক কর্মসূচি কমিউনিটি রেডিওতে সম্প্রচার বিষয়ে ওই ওরিয়েন্টেশন গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত যাত্রা প্রকল্পের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিওস্ নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কম্যুউনিকেশন (বিএনএনআরসি) ঢাকার মোহাম্মদপুরস্থ ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ এনজিওস্ নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কম্যুউনিকেশন (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।
কেয়ার বাংলাদেশ’র গভর্নেন্স কো-অর্ডিনেটর মুরাদ -বিন -আজিজ ও প্রকল্প ব্যবস্থাপক গোলাম রাব্বানী কর্মশালায় যাত্রা প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য,কর্মসুচি,উল্লেখযোগ্য কার্যক্রম এবং কমিউনিটি রেডিওতে যাত্রা প্রকল্পের কর্মসুচি সম্প্রচারের মাধ্যমে প্রকল্পের প্রত্যাশা বিশদভাবে তুলে ধরেন।
কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় পর্বে কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেটর রওশন রহমান কমিউনিটি রেডিওতে ইউনিয়ন পরিষদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে আর্থ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও ইউনিয়ন পরিষদের দারিদ্র্রমুখী বাজেট প্রণয়নে ওয়ার্ড সভার গুরুত্ব এ বিষয় দু’টির সুশাসনের সংলাপের জন্য উপস্থাপন করেন।
কর্মশালার শেষে বিএনএনআরসি’র সমন্বয়কারী (নলেজ ম্যানেজমেন্ট) কামরুল হাসান কমিউনিটিতে রেডিওতে সম্প্রচার পদ্ধতি, রেকর্ডিং সিস্টেম ও অন্যান্য কার্যক্রম প্রক্রিয়া তুলে ধরেন।
কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন বিএনএনআরসি’র সমন্বয়কারী (নলেজ ম্যানেজমেন্ট) কামরুল হাসান। দিনব্যাপী এ কর্মশালায় রেডিওনলতা (সাতক্ষীরা), লোকবেতার (বরগুনা), রেডিও পল্লী কন্ঠ (মৌলভীবাজার),রেডিও মহানন্দা (চাপাইনবাবগঞ্জ) ও রেডিও চিলমারী (কুড়িগ্রাম) এর ১০জন প্রতিনিধিরা ছাড়াও দৈনিক যায় যায় দিন পত্রিকার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মাসুদার রহমান মাসুদ, দৈনিক করতোয়ার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু এবং দৈনিক বায়ান্নর আলোর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি খাদেমুল মোরসালিন শাকীর অংশ নেয়।