• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস

Ovibashi Day Rarry Picদিনাজপুর প্রতিনিধি : “বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৫ পালিত হয়েছে। এ সব আয়োজনের মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শিক্ষা বৃত্তি  ও সম্মাননা ক্রেস্ট প্রদান ইত্যাদি।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম।
র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মুশফিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মোঃ শাহজাহানসহ সোনালী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কেসরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র‌্যালি শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মুশফিকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো. শাহজাহান প্রমূখ। ইসলামী ব্যাংকের অফিসার ও বৈদেশিক বানিজ্য শাখার ইনচার্জ মো. নবিরুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের রেমিটেন্স গ্রাহক মো. মাহবুব আলম বক্ত্য রাখেন। আলোচনা সভায় জানানো হয, বর্তমানে সারা বিশ্বে প্রায় ৯৬ লাখ বাংলাদেশী অভিবাসি রয়েছে। এই ৯৬ লাখ অভিবাসির মাধ্যমে বছরে ১৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে আসে। এসব অভিবাসিদের কষ্টার্জিত অর্থ সদ্ব্যবহারের মাধ্যমে দেশের ভাবমর্যাদা উজ্জল করার আহবান জানান বক্তারা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানায়, দিনাজপুরের প্রায় ১৫ হাজার অভিবাসি বিভিন্ন দেশে রয়েছে।
আলোচনা শেষে দিনাজপুরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী বিভিন্ন ব্যাংকের ১০ জন গ্রাহককে সম্মাননা ক্রেস্ট, একজন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক ও এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। দিনাজপুরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের মধ্যে প্রথম হয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাহবুব আলম, দ্বিতীয় ও তৃতীয় একই ব্যাংকের গ্রাহক যথাক্রমে মো. রফিকুল ইসলাম ও মাহমুদা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ