• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

ঐশীর স্বপ্ন সোপান

timthumb.ph11বিনোদন ডেস্ক : ফাতিমা তুয যাহরা ঐশী বেশ অল্প সময়ের মধ্যেই সংগীতশিল্পী হিসেবে আলোচনায় এসেছেন। বিশেষ করে গানবাংলা সংগীত চ্যানেলে এয়ারটেল স্পটলাইট-এ ‘দিল কি দয়া হয় না’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হন এ শিল্পী। তার কণ্ঠে গানটি সারা দেশেই নতুন করে সাড়া ফেলে। এ গানটির মাধ্যমে অন্য এক ঐশীকে খুঁজে পাওয়া গেছে। কারণ গানের পাশাপাশি ভিডিওতে তার পারফরমেন্সও ছিল অনবদ্য। এই গানের আগে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ পায় ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সব গানের সুর-সংগীত করেন ইমরান। অ্যালবামের গানগুলো বেশ প্রশংসিত হয়। তারও আগে ‘হৃদয় মিক্স-৩’ অ্যালবামের মাধ্যমে সংগীত ভুবনে যাত্রা শুরু হয় নোয়াখালীর মেয়ে ঐশীর। এরই মধ্যে নোয়াখালী ছেড়ে ঢাকায় স্থায়ী হয়েছেন তিনি। কারণ কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকার একটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। এখন গান ও চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা নিয়েই চলছে তার স্বপ্নযাত্রা। আর সে পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে ঐশী বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এখন গান ও ডাক্তারি পড়াশোনাটা। এই দুটি পথেই এগিয়ে সমান তালে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ