• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৪ ডিসেম্বর সরকারী ছুটি বাতিল করে ২৫ ডিসেম্বর

সরকারী লোগোসিসি নিউজ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

২০১৫ সালের ছুটির তালিকা অনুযায়ী ২৪ ডিসেম্বর ছিল ঈদে মিলাদুন্নবীর ছুটির দিন। তবে গত ১২ ডিসেম্বর চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ২৫ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী পালনের তারিখ নির্ধারণ করে।

এরপর ২৫ ডিসেম্বর ছুটি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, তারা নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করতে পারবে। তথ্য বিবরণী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ