• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্যস্ত সময় পার করছে প্রার্থী-সমর্থকরা

Saidpurসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নির্বাচনী এলাকায় সমানতালে গণসংযোগ করেছেন। তিনি  এবং দলের নেতাকর্মীরা প্রতিদিন চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। দিনের প্রথম ভাগে তিনি করছেন গণসংযোগ আর বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত করছেন পথসভা।

রোববার তিনি ২নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সন্ধ্যায় শহরের মিস্ত্রিপাড়া মোড়ে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি সৈয়দপুর পৌরনাগরিকদের সকল সুযো্গ সুবিধা প্রদান করবেন। তিনি বিগত মেয়র প্রার্থীদের প্রসঙ্গে বলেন, চোখের সামনেই দেখা গেছে তাদের উন্নয়ণের হাল-হকিকত। পৌরবাসী বঞ্চিত হয়েছে তাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে। মিথ্যা আশ্বাস দিয়ে বারবার সৈয়দপুরের মানুষকে বোকা বানিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীকে প্রত্যাখান করার আহবান জানান তিনি।

পথসভায় বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ