• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

দিনাজপুরদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা, মাইকিং অব্যাহত রয়েছে। নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে রোববার (২০ ডিসেম্বর) দিনব্যাপী শহরের ১২টি ওয়ার্ডে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ করেছেন। কয়েকটি স্থানে তিনি নিজে উপস্থিত থেকে গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার পৌরবাসির প্রতি আহবান জানান এবং দোয়া কামনা করেন।
রোববার সকালে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মোল্লা মো.সাখাওয়াত হোসেন, বর্তমান জাহিদ আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঘাষিপাড়া, পাটুয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবেদ আলী, সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম দুলু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা পৌর এলাকার রামনগর ও লালবাগ এলাকায় গণসংযোগ করেন।
এছাড়া ১২টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় মহিলারা দল বেধে লিফলেট বিতরণ করেছেন। এসময় তারা বিএনপি মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতিকে ভোট ও ভোটারদের দোয়া চান।
এদিকে রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বড়বন্দর মোড় ও রাজবাড়ী ক্লাব প্রাঙ্গণে মেয়র প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৃথক দু’টি পথসভায় বক্তব্য রাখেন। পৌরবাসির সার্বিক উন্নয়নে কাজ করার জন্য ধানের শীষ প্রতিকে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
এই পথসভায় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসিব উদ্দীন আহম্মেদ হাসিম, সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদা, ৬নং ওয়ার্ডের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শরিফ জাহির হোসেন হিরাসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ