• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছিনতাইকারীর হামলায় পেরুর নাগরিক আহত

আহতবরিশাল : বরিশালে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন পেরুর এক নাগরিক। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বিদেশি নাগরিকের নাম জেরি ভিক্টর (৩২)। তিনি পেরুর রাজধানী লিমার বাসিন্দা। তার বাবার নাম জাগা চিটা। তিনি পুরাতন গাড়ি বিক্রি করে থাকেন।

মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল মেট্রোপলিটন সাহেবের হাট (বন্দর) থানার এসআই সাহা সাব সংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সাহা সাব বলেন, ঢাকা থেকে একটি লঞ্চ যোগে জেরি ভিক্টর বরিশালে আসেন। কে বা কারা তাকে ভুল পথে নদীর ওপার চরকাউয়া এলাকায় নিয়ে যায়। সেখানেই তাকে মারধর করা হয়। মারধরের এক পর্যায় তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও অর্থ এবং পাসপোর্ট-ভিসার কাগজপত্র নিয়ে যায়।

স্থানীয়রা জেরি ভিক্টরকে উদ্ধার করে সোমবার রাত ১১টা ৩২ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর পর থেকেই হাসপাতালে থানা পুলিশের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন তিনি। সুস্থ হলে তার কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করা হবে বলে জানান এসআই।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিসিন ইউনিট-৩ এর সহকারী রেজিস্টার ডা. শামিম আহম্মেদ জানান, বিদেশি নাগরিক জেরি ভিক্টরকে প্রচ- মারধর করা হয়েছে। ভর্তির সময় তিনি অচেতন ছিলেন। তার পেটে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ এবং চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে আছেন।

আহত বিদেশি নাগরিকের বরাত দিয়ে ডা. শামিম আহম্মেদ আরো জানান, ১৯ দিন আগে জেরি ভিক্টর ভারত হয়ে বাংলাদেশে আসেন বলে দাবি করেছেন। তিনি মূলত পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। পেরুতে বরিশালের শর্শি নামক গ্রামের বিপ্লব নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিপ্লবের নিমন্ত্রণে তার বাংলাদেশে আসা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ