• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

A-BNP-22.12.15বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদকে (৫৩) কুপিয়েছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার রাত ১১টায় নির্বাচনি প্রচার শেষে বাড়ির ফেরার পথে পৌরশহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পিছনে এ হামলার ঘটনা ঘটে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আজাদুল ইসলাম আজাদ গণসংযোগ শেষে রাত আনুমানিক ১১টায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তার বাম হাত ও মাথায় গুরুতর জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মশিউর রহমান জানান, আজাদের মাথার আঘাত খুব গুরুতর। এ কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিরমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ