• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ৩

র‌্যাবটাঙ্গাইল: টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই চরমপন্থি দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। আজ বৃহস্পতিবার ভোররাতে টাঙ্গাইল সদর উপজেলার অমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর বাহিনীর প্রধান ওমর, সাদ্দাম ও কাশেম।
র‌্যাব জানায়, ভোরে সদর উপজেলার অমরপুর এলাকায় একটি ব্রিজের কাছে ওমর বাহিনীর প্রধান ওমরসহ অন্য সদস্যরা একত্রিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে পৌঁছালে চরমপন্থিরা র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন চরমপন্থি নেতা আহত হন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় অপহরণ ও হত্যাসহ ১১-১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ