• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক খুন

সাংবাদিকরংপুর: রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক উৎস রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর অদূরে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।  তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা জানান, সাংবাদিক উৎস গতকাল রাত ৯টা পর্যন্ত অফিস করেন। এরপর তিনি চলে যান। সকালে জানতে পারি তার লাশ পুলিশ উদ্ধার করেছে।
তিনি বলেন, উৎস রহমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বিবর্ণ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রংপুর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফওয়াজুল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সাংবাদিক খুনের ঘটনায় ক্ষুব্ধ রংপুরের সাংবাদিক সমাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ