আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাজান শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে কখন ও কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথাহ এলাকার জামাল কমার্শিয়াল মার্কেটে বুধবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭.৩০মিনিটে মোবাইল দোকানে ছিনতাইকারীরা মোবাইল ছিনতাইকালে হাতাহাতির এক পর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান নামে একজন বাংলাদেশী ঘটনাস্থলে নিহত ও গুরুতর আহত জসিম উদ্দীনকে সিমোসি হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত আবদুল হালিম পাঠানের বাড়ী কুমিল্লার মুরাদ নগরে। জসিম উদ্দীনের বাড়ী ফেনী।
আহত বাকি তিন জনের মধ্যে নজরুল এর বাড়ী ফেনীর ফুলগাজী উপজেলায়, ইকবালের বাড়ী ঢাকায়, মোতালেবের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামে।
ঘনটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন।
নিহতের একজন আত্নীয় রাত দশটায় এই প্রতিবেদকে জানান, দূতাবাসের একজন কমর্কতাকে বিষয়টি অবগত করা হয়েছে।